আজ আর সকাল হলেই
মসজিদগুলো মক্তবে পরিণত হয় না।
বাড়িতে বাড়িতে গৃহবধূ এবং গৃহকর্তা
সাত সকালে দুলে দুলে কুরআন পড়েন না।
অবোধ শিশুরা দলবেঁধে আমপারার তালিম নেয়ার
জন্য মসজিদে ছুটে যায় না।
আরবি হরফ কিংবা বর্ণমালা আজ আর
মুসলিম পরিবারগুলোতে মর্যাদার সাথে
উচ্চারিত হয় না।
সব কিছুর মধ্যেই রাষ্ট্রীয় মদদে তালেবান
কিংবা জঙ্গি শব্দমালা এমনভাবে ঢুকিয়ে দেয়া
হয়েছে, যাতে ধর্মহীনতাই যেন মর্যাদার
প্রতীক বলে বিবেচিত হচ্ছে।’


0 Comments