পরিচিত অনেকেই বলে ঈদের আনন্দটা আর আগের মত নেই। আমার মতে, আনন্দটা ঠিকই আছে, শুধু আমাদের চিন্তা-ভাবনা, অনুভুতিটা বদলেছে, আমারা যদি ছোট বেলার মত চিন্তা-ভাবনা, অনুভুতিটাকে ফিরিয়ে আনতে পারি, আমাদের আনন্দ গুলোও ফিরে আসবে, এটাই আমার বিশ্বাস।
আগের দিনগুলোতে আমি যেমন বন্ধুদের সাথে আড্ডা দিয়ে মজা পাইতাম, এখনো তাই পাই, এর মধ্যে কিছু বন্ধু হারিয়ে গেছে, কিছু নতুন যোগ হয়েছে, কিন্তু আমার আনন্দ একটুও কমে নাই, কারণ আমার চিন্তা-ভাবনা বদল করি নাই, কোন একটা উপলক্ষে আমার অনুভুতিটা আগের মতই আছে, আমি আগের মতই আছি এবং থাকতে চাই, সারাজীবন সব বন্ধুদের সাথে, সাবার সাথে নিজেকে ভাগাভাগি করে।
- সবাইকে ঈদের শুভেচ্ছা।
0 Comments